Login

Welcome Febino ! Login

Dont't have an account?   Sign Up

Continue with social

Or

{{msg}}

Forgot password? Recover Password

Verification

Welcome PP Super Market! Verification

{{msg}}

 

Create an Account

Let's set up your account, while we find Matches for you!

{{msg}}

Already have an account?   Sign In

BY clicking on create Account you hereby accept the T&C

Reset Password

Welcome Febino ! Login

Dont't have an account?   Sign Up

{{msg}}

মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মথা – মুখ্যমন্ত্রী

মথার সকল প্রকার ব্ল্যাকমেইলিংয়ের রাস্তা বন্ধ করে, এডিসি নির্বাচনে ২৮টি আসনেই ভারতীয় জনতা পার্টির একা প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে দারুণ খুশি জনগণ। এর প্রতিফলন দেখা যাচ্ছে এডিসি এলাকার প্রতিটি জনপদে। বলেন মুখ্যমন্ত্রী ডঃ প্রফেসর মানিক সাহা।
April 9, 2026, 7:38 pm

আসন্ন T.T.A.A.D.C নির্বাচনে ২৭ পূর্ব মুহরীপুর-ভূরাভলী কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী  অভিজিৎ ত্রিপুরার সমর্থনে কলাছড়া মোটর স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ প্রফেসর মানিক সাহা , অর্থ মন্ত্রী প্রনজিত সিংহ রায় প্রমুখ। এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মথার সকল প্রকার ব্ল্যাকমেইলিংয়ের রাস্তা বন্ধ করে, এডিসি নির্বাচনে ২৮টি আসনেই ভারতীয় জনতা পার্টির একা প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে দারুণ খুশি জনগণ। এর প্রতিফলন দেখা যাচ্ছে এডিসি এলাকার প্রতিটি জনপদে। আগামী ১২ই এপ্রিল, "বিকশিত এডিসি" গড়ার সংকল্পে ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত করার মাধ্যমে ইতিহাস তৈরি করবে জনগণ। এদিন তিনি বলেন প্রধানমন্ত্রী যে ভাবে এই যুদ্ধ কালীন পরিস্থিতিতে কূটনীতিক গ্রহণ করেছেন এতে দেশে পেট্রোলিয়াম পদার্থের কোন সমস্যা হয় নি। প্রধানমন্ত্রী আছেন বলেই কোন চিন্তা নেই। ঠিক তেমনি বাড়িতে একজন ভাল অভিভাবক থাকলেও সঠিক উন্নয়ন হয়। দেশের উন্নয়ন প্রধানমন্ত্রী করছেন । দেশের জনগণ নিশ্চিন্তে থাকেন যে তিনি দেশের জন্য কিছু না কিছু করবেন। সেটাই তিনি করে দেখালেন । কিন্তু এদিন মুখ্যমন্ত্রী বলেন যেখানেই তিনি যান সেখানেই মথা বাজার বন্ধ করে দিচ্ছে। এদিন তিনি এ ডি সি তে দুর্নীতি নিয়ে ফের সরব হয়েছেন। তিনি বলেন ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের বিদায় নিশ্চিত। আগামী ১২ এপ্রিল ইতিহাস তৈরী করবে এডিসির জনগণ, সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। তিনি বলেন, মারপিট, গুন্ডামি করে মানুষকে বিভ্রান্ত করার খুব চেষ্টা করছে মথা। এবিষয়ে সকলকে সতর্ক থাকা দরকার। মুখ্যমন্ত্রী  বলেন, ভয় দেখিয়েই যদি ক্ষমতা ধরে রাখা যেত তাহলে হিটলারও এখনো ক্ষমতায় থাকতো। রাজনীতির জন্য মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়, মানুষের মনের কথা বুঝতে হয়। এই জনসভা থেকে তিনি প্রশ্ন ছোঁড়েন, কেন মানুষকে ধরে রাখতে পারছে না মথা? এদিন দক্ষিণ ত্রিপুরা জেলার পূর্ব মুহুরীপুর- ভুরাতলী আসনের প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে কলাছড়া মোটরস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে উপস্থিত জাতি-জনজাতি সকল অংশের মানুষের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।