আসন্ন এ ডি সি নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে শাসক সহ অন্যান্য দল গুলির প্রচার। এই আবহে বুধবার মোহনপুর – সিমনায় রোড শো করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা । এদিন এডিসি নির্বাচনে মোহনপুরের দুটি কেন্দ্র ১৩ সিমনা তমাকারী ও ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে উক্ত কেন্দ্রে অনুষ্ঠিত হয় বিশাল রোড শো । রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা , মন্ত্রী রতন লাল নাথ ছিলেন এই রোড শোতে। রোড় শো শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান এর আগে এই ভাবে কোন মুখ্যমন্ত্রী প্রত্যন্তে আসেন নি। কিন্তু এই এ ডি সি নির্বাচনে বিজেপি ২৮ আসনেই প্রার্থী দিয়েছে । সে জন্যই রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। মুখ্যমন্ত্রী এদিন ফের দাবি করেন বিজেপির এডিসি দখল নিশ্চিত।