Login

Welcome Febino ! Login

Dont't have an account?   Sign Up

Continue with social

Or

{{msg}}

Forgot password? Recover Password

Verification

Welcome PP Super Market! Verification

{{msg}}

 

Create an Account

Let's set up your account, while we find Matches for you!

{{msg}}

Already have an account?   Sign In

BY clicking on create Account you hereby accept the T&C

Reset Password

Welcome Febino ! Login

Dont't have an account?   Sign Up

{{msg}}

কৈলাসহরে শিশু কন্যার ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য

নয় বছরের এক শিশু কন্যার ধর্ষণের ঘটনায় কৈলাসহরে চাঞ্চল্য দেখা দিয়েছে । ঘটনা কৈলাসহরের ডলুছড়া এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
April 2, 2026, 7:10 pm

নয় বছরের এক শিশু কন্যার ধর্ষণের ঘটনায় কৈলাসহরে চাঞ্চল্য দেখা দিয়েছে । ঘটনা কৈলাসহরের ডলুছড়া এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ কৈলাসহরের ভগবান নগর  গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের ডলুছড়া এলাকার নয় বছরের এক কন্যাকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ নিজ বাড়িতে তোলে নিয়ে যায় একই এলাকার বুছুদ আলী। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের   জঙ্গলে জোর করে ধর্ষণ করতে শুরু করে এবং এই নাবালিকা  চিৎকার চেচামেচি শুরু করলে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে হাতেনাতে ধরে ফেলে বুছুদ আলীকে। ঘটনার সময় নাবালিকার  মা, বাবা কেউ বাড়িতে ছিলেন না। জানা যায় তার  মা এবং বাবা দুইজনই ইট ভাট্রার শ্রমিক। প্রতিদিন সকালে তার  মা এবং বাবা কাজের জন্য ইট ভাট্রায় চলে যান এবং সন্ধ্যায় বাড়ি ফেরেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও  এই নাবালিকার  মা এবং বাবা ইট ভাট্রায় সকালে চলে যাবার পর বুছুদ আলী নাবালিকার বাড়িতে এসে জোর  করে তাকে তুলে নিয়ে যায়। অন্যদিকে গ্রামবাসীরা বুছুদ আলীকে আটক করে তার মা এবং বাবাকে খবর   দেওয়ার পর ঘটনাস্থলে নাবালিকার মা এবং বাবা আসার পর কৈলাসহর মহিলা থানায় খবর দেওয়া হয়।   খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুছুদ আলীকে গ্রেফতার করে এবং নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযোগ থানায় আসার পর কৈলাসহর মহিলা থানার ওসি স্বর্না দেববর্মা নাটক শুরু করে। বিশ্বস্ত সূত্রে খবর, কৈলাসহরের এক দলিল লিখক এবং ঊনকোটি জেলা হাসপাতালের এক সিকিউরিটি গার্ডের মধ্যস্থতায় মোটা অংক দেওয়া হয়েছে কৈলাসহর মহিলা থানার ওসি স্বর্না দেববর্মাকে। অভিযোগ তাই প্রথমে ওসি স্বর্না দেববর্মা মোটা অংক পেয়ে নয় বছরের কন্যার মায়ের লিখিত অভিযোগ নিতে নারাজ ছিলেন । নয় বছরের কন্যার মা লিখিত অভিযোগ ওসি-এর নিকট জমা দেওয়ার সময় ওসি স্বর্না দেববর্মা জানান যে, পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে(Suo Motu) মামলা নেবে। কিন্তু নাবালিকার মা তাতে  রাজি ছিলেন না। জানা যায় পরবর্তী সময়ে তার মা সংবাদ মাধ্যমের দারস্থ হলে ওসি স্বর্না দেববর্মা শেষে কোন উপায় না পেয়ে অভিযোগ গ্রহণ করে নাবালিকার  এবং তার মায়ের  জবানবন্দী নিয়ে ঊনকোটি জেলা  হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল করিয়ে আদালতে প্রেরণ করে। অবিশ্বাস্য হলেও সত্যি যে, কৈলাসহর মহিলা থানার লকআপে থাকা অবস্থায় এক দলিল লিখক বুছুদ আলীর স্বাক্ষর কাগজে নেয় আদালতে জামিনের আবেদন করার জন্য। ওসি স্বর্না দেববর্মার এই ন্যক্কারজনক ঘটনায় গোটা কৈলাসহর জুড়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে । নাবালিকার মা ঘটনায় কথা জানিয়ে অভিযুক্তের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ।