সাব্রুম মহকুমা শাসক কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হল একটি সর্বদলীয় বৈঠক। আগামী ১৭ তারিখ অনুষ্ঠিতব্য TTAADC নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে ভোট গণনার দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণনা প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে আলোচনা করা হয়। প্রশাসন সকল দলকে সহযোগিতার আহ্বান জানায় এবং ভোট গণনার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা সৃষ্টি না করার জন্য সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়। সভায় উপস্থিত প্রার্থীরাও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।